প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ পিএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করার সঠিক সময় এসেছে

অ- অ+
টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করার সঠিক সময় এসেছে
বিজিএমইএ চীনা বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য আহ্বান জানিয়েছে, যা বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Ad

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের (সিডিপিএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত কৌশলগত বৈঠকে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে সিডিপিএ’র ২০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল (সিএনটিএসি) এবং চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বৈঠকে সংগঠনের সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক মোহাম্মদ সোহেলও অংশ নেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্র নিয়ে আলোচনা হয়, বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তির আধুনিকায়ন, চীনা বিনিয়োগ এবং সরাসরি শিল্প সহযোগিতার বিষয়ে।

বিজিএমইএ সভাপতি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করেন, এবং পোশাক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির অন্যতম প্রধান উৎস হিসেবে চীনা উদ্যোক্তাদের ম্যান-মেড ফাইবার (এমএমএফ), সিনথেটিক ফাইবার এবং টেকনিক্যাল টেক্সটাইলসহ উদীয়মান খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ওভেন কাপড়ের প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের বিশাল আমদানি বাজার রয়েছে, যা চীনা বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে। যৌথ উদ্যোগ বা এককভাবে এসব খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত বাজার সুবিধা গ্রহণের সুযোগও রয়েছে বলে তিনি জানান।

বৈঠকে তিনি প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করেন, এবং নিয়মিত টেকনিক্যাল ট্রেনিং ও নলেজ শেয়ারিংয়ের ওপর জোর দেন। বিশেষ করে ডিজিটাল প্রিন্টিং, সিনথেটিক ফ্যাব্রিক এবং পরিবেশবান্ধব ডাইং প্রযুক্তি বিষয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

এছাড়া, পরিবেশবান্ধব ডাইং কারখানা স্থাপনে চীনের অগ্রসর প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের টেকসই শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলে উল্লেখ করা হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদলকে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রোফাইল ও উৎপাদন সক্ষমতা সংক্রান্ত তথ্য বিজিএমইএ’র কাছে সরবরাহের অনুরোধ জানানো হয়, যাতে তা সদস্যদের মধ্যে প্রচার করা যায় এবং সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপন সহজ হয়।

উল্লেখ্য, ঢাকা সফররত চীনা প্রতিনিধিদল ইতোমধ্যে দেশের বিভিন্ন ডাইং ও প্রিন্টিং কারখানা পরিদর্শন করেছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করার সঠিক সময় এসেছে

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দলে নতুন মুখ তানজিদ ও অমিত

সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

একনেকে ১৪ প্রকল্পের জন্য ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার অনুমোদন

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা: BNP নেতার গ্রেপ্তার

১১

১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: নতুন আঙ্গিকে ফিরছে ‘চ্যানেল ওয়ান’

১২

রাস্তার ধারে অঝোরে কাঁদছে শিশু, সন্তান ফেলে রেখে বাবা-মা উধাও!

১৩

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

১৪

শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, গুরুদাসপুরে চাঞ্চল্য

১৫

সিংড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

১৬

স্টার নিউজ ও প্রথম আলো পরিদর্শনে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ

১৭

দিনাজপুরে অন্ধকার: ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয়

১৮

টানা বৃষ্টিতে দিনাজপুরের 'লাল সোনা' টমেটোর ভবিষ্যৎ অনিশ্চিত!

১৯

আজ থেকে নতুন ভাড়ায় চলবে গণপরিবহন: কোন রুটে কত টাকা দিতে হবে?

২০
Ad
Ad
Katha Expert